বুধবার (২৬ আগস্ট) হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপি নেতা ও স্থানীয় মুরুব্বি সুলতান লস্করের সভাপতিত্বে আলোচনা সভায় নবী করিম (সা.) এর জীবন ও আদর্শের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক জালাল উদ্দিন লস্কর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ ফেরদৌস, আনন্দ টিভির মাধবপুর প্রতিনিধি রকিব লস্কর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর রায়, সিনিয়র শিক্ষক সন্তোষ দেবনাথ, সহকারী শিক্ষক আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক কাজী মনিরুল ইসলাম।
পরে শিমুলঘর মধ্য গ্রাম হযরত বেলাল (রা:) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সিরাজুল ইসলাম মিলাদ মাহফিল পরিচালনা করে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।
জৈন্তাবার্তা/আরআর




