সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫০ PM

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০২:৪১:১৭ PM

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ


সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজার ৬৮৪টি শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় শাড়িগুলো বহনকারী একটি মালিকবিহীন কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। জব্দ শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।

সোমবার (৩১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল বিজিবির সহযোগিতায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশে নেওয়া শাড়িগুলোসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় একটি চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সড়কপথে ভারতীয় অবৈধ পণ্য পাচারের সময় টাস্কফোর্সের সহায়তায় বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় উন্নতমানের বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।

তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান