সংগৃহিত
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব (ব্যবসায়ী) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাতছড়ি-চাকলা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার মনতলা বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে তিনি মনতলা বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতছড়ি-চাকলা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেব। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তবে কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। নিহত দুলাল দেবের শ্বশুরবাড়ি চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




