ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ PM

যাবে না বাংলাদেশের কোনো প্রতিনিধি

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৪:৩৯:১৪ PM

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান

সংগৃহিত


 ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না। একই সঙ্গে সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিও পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।

হুমায়ুন কবির আরও বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন।

আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারপারসন হিসেবে সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায় ভারত। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হলেও সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়েক দিন আগে ইঙ্গিত দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই বললেই চলে।

গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে।

প্রতিনিধি