আজমিরীগঞ্জে সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ PM

আজমিরীগঞ্জে সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০২:১১:০৯ PM

আজমিরীগঞ্জে সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা


"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরী।

সভায় সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) হাসিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সোহানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম ও সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম সৌরভ।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, বিএনপি নেতা সাজিজুর রহমান সাজু, পৌর যুবদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন দিলু, ভিপি ফকরুল ইসলাম, ছাত্রদল নেতা মো. দিপু হাসান, মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী প্রমুখ।

বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে প্রতিটি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। এজন্য সরকারি-বেসরকারি সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার