নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, দুই আরোহী নি হ ত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ PM

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, দুই আরোহী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১০:৫৪:৩৮ AM

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, দুই আরোহী নি হ ত

সংগৃহীত


ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে চলে আসে বাসটিসোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) ও বরিশালের গৌরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দশমিনা পরিবহনের বাসের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। তারা ঢাকা থেকে মোটরসাইকেল যোগে পটুয়াখালী যাচ্ছিলেন।ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: