ছবি : সংগৃহীত
বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দু'র্ঘটনায় নি'হত হয়েছেন সিলেটের চার প্রবাসী।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দু'র্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্য অনুযায়ী, নি'হত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তাদের মধ্যে দু'জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
জানা গেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দু'র্ঘটনার শি'কার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃ'ত্যু হয়।
এ ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নি'হতদের নিজ এলাকা কানাইঘাটেও বিরাজ করছে শোকের আবহ।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত ম'রদেহ দেশে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জৈন্তাবার্তা/আরআর




