বিকেলে বিএনপি নেতার চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা, রাতে মৃত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিকেলে বিএনপি নেতার চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা, রাতে মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১১:০৮:১২ পূর্বাহ্ন

বিকেলে বিএনপি নেতার চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা, রাতে মৃত্যু

সংগৃহীত


চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করেন। নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে বলেছিলেন- ‘মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’ সেই ঘোষণাই যেন সত্যি হলো। ঘোষণার কয়েক ঘণ্টা পরই না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। এসময় অনেকেই শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে আলোচনা করছিলেন। এর জবাবে নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানান খোকন।গণসংযোগে তিনি বলেন, আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।

গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।সাইফুল ইসলাম খোকন ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।ফজরের নামাজ শেষে মসজিদের মাইকে তার মৃত্যুর ঘোষণা শুনে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ