সংগৃহিত
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে নবীগঞ্জ থেকে আজিজুর রহমান অয়ন (২৫) নামে সাইবার মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার আনমনু-শিবপাশা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আজিজুর রহমান অয়ন ওই গ্রামের মো. আব্দুল আউয়ালের ছেলে। তিনি একটি সাইবার মামলার পলাতক আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




