সংগৃহিত
৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী এবং মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহেল আহমদ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. নজরুল ইসলাম, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. শাহিন আলম, ভুকশিমইল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আজহার হোসেন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. খাদেমুল ইসলাম, আলী আমজদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক তপন কুমার দেব, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিমল চন্দ্র দাস, নয়াবাজার কে.সি. উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আব্দুল মুক্তাদির, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. শাহাজাহান আলম, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সাদিক আহমদ এবং মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কামরুল ইসলাম।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার ৩০টি বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দাবা, বালক ও বালিকাদের কাবাডি, বালক ও বালিকাদের হ্যান্ডবল এবং সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




