সংগৃহিত
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ৫০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯ ব্যাটালিয়ন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে জৈন্তাপুরের গোয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল কমলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে আনা চারটি মহিষ জব্দ করা হয়। মহিষগুলোর জব্দমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে, কানাইঘাটের সুরইঘাট ও লোভাছড়া বিওপির সদস্যরা পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৮৩টি নিভিয়া লোশন, ২২৮ প্যাকেট সিগারেট, ২০টি কম্বল ও ১২০ বিড়া খাসিয়া পান জব্দ করেন। এসব পণ্যের জব্দমূল্য ৪ লাখ ৪০০ টাকা।
জব্দ করা পণ্যগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




