মানবসেবায় ‘হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’ প্রতিষ্ঠার ঘোষণা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মানবসেবায় ‘হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’ প্রতিষ্ঠার ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৭:১৯:২৭ অপরাহ্ন

মানবসেবায় ‘হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’ প্রতিষ্ঠার ঘোষণা

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী এলাকার বাসিন্দা, সমাজসেবী, প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট সালিশ বিচারক প্রয়াত হাজী জহির বখতের স্মৃতি সংরক্ষণ এবং মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ২৬ অক্টোবর ২০২৬, প্রয়াত হাজী জহির বখতের মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এ ট্রাস্টের যাত্রা শুরু হবে। তাঁর নাতি যুক্তরাজ্যপ্রবাসী শাহীন বখতসহ পরিবারের সদস্যদের উদ্যোগে ট্রাস্টটি প্রতিষ্ঠিত হচ্ছে।

ট্রাস্টের মূল লক্ষ্য হলো অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে সহায়তা প্রদান করা। পাশাপাশি সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রয়াত হাজী জহির বখতের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখা এবং তাঁর মানবিক আদর্শকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে, হাজী জহির বখতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ অক্টোবর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে মাহফিলে সবার উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ