সিলেটে শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ নিল দেড় হাজার শিক্ষার্থী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সিলেটে শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ নিল দেড় হাজার শিক্ষার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৮:৩৯:২০ অপরাহ্ন

সিলেটে শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ নিল দেড় হাজার শিক্ষার্থী

ছবি:সংগৃহীত


সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নগরীসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন শ্রম মন্ত্রণালয়ের উপসচিব এম. শামসুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা, সহকারী প্রধান শিক্ষক লায়লা নার্গিস ও সালেহ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্যসচিব জিবলু রহমান, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, সাংবাদিক ও চিকিৎসক মুনশী ইকবাল, এইচ এম শহীদুল ইসলাম, ইসলামী ব্যাংক সিলেট শাখার প্রধান মো. নুরুজ্জামান, সমাজসেবী আবদুল হক, ফেঞ্চুগঞ্জের হিরো চাইল্ড প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মো. জুনেদুর রহমান এবং সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. শিহাব উদ্দিন।

পরিদর্শনকালে অতিথিরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ