সংগৃহিত
মৃ/ত্যুদ/ণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সে অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় এখন আর আপিলের সুযোগ পাবেন না।
সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কী প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়ে পর্যালোচনা চলছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখার পরও গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে।
চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের কোনো অসংগতি হবে না। সব গুমের অভিযোগ ও প্রতিবেদন যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




