সীরাতুন্নবী সাঃ উপলক্ষে বড়লেখায় পবিত্র কুরআন বিতরণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ PM

সীরাতুন্নবী সাঃ উপলক্ষে বড়লেখায় পবিত্র কুরআন বিতরণ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৯:১১:৫৪ PM

সীরাতুন্নবী সাঃ উপলক্ষে বড়লেখায় পবিত্র কুরআন বিতরণ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় সীরাতুন্নবী সাঃ উপলক্ষে সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘের উদ্যোগে মোহাম্মদনগর কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোহাম্মদনগর কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাগরণী ইসলামি তরুণ সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এম. কলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাগরণী ইসলামী তরুণ সংঘ এর সভাপতি শাহরিয়ার শাকিল, মোহাম্মদনগর কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শাহিদুর রহমান, সহকারী শিক্ষক হাফিজ ইয়াহিয়া আহমেদ ইমরান। অতিথিরা বলেন, পবিত্র কুরআন মানুষের জীবনের জন্য সর্বোত্তম পথনির্দেশনা। কুরআন শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জাগরণী ইসলামি তরুণ সংঘের পক্ষ থেকে সমাজকল্যাণমূলক ও ধর্মীয় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তীবর্গ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন।  

জৈন্তা বার্তা/ ওয়াদুদ