সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা, অনুশীলন,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে 'ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি উদ্বুদ্ধকরন ও অনুশীলন বিষয়ক ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
রবিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় হল রুমে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে দেড় শতাধিক শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা ও অনুশীলন এবং সানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ক্যাম্পেইন করা হয়।
গোয়াইনঘাট ওয়াল্ড ভিশনের ওয়াশ ফ্যাসিলিটেটর মাসুমা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার রকি পালমা। সার্বিক সহযোগিতায় ছিলেন,ওয়াশ ফ্যাসিলিটেটর সাইদুর রহমান আফজল। বক্তব্য রাখেন,ওয়ার্ড সদস্য মতিউর রহমান, সমাজকর্মি ও শিক্ষানুরাগী মহি উদ্দিন মহি,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, সদস্য বদরুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ ও ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




