শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভা/রতীয় শাড়ি জ/ব্দ, আ,টক ২
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ PM

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভা/রতীয় শাড়ি জ/ব্দ, আ,টক ২

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৫:০০:১৬ PM

শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভা/রতীয় শাড়ি জ/ব্দ, আ,টক ২

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ জানায়, ওই এলাকায় ভারতীয় চোরাই মালামাল মজুদ করে রাখার খবর পেয়ে এসআই (নিরস্ত্র) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে ১৬টি বান্ডিলে রাখা ৩০০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন-সুমন (২৬) ও তারেক (২৬)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার করা শাড়িগুলো অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছে। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন অবৈধভাবে ভারতীয় শাড়ি দেশে আনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম