বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ PM

জামালগঞ্জে অটোস্ট্যান্ড শ্রমিকদের বি/ক্ষোভ মিছিল ও পথসভা

বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৪:৫১:২৮ PM

বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে অটোস্ট্যান্ডের শ্রমিকদের কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন অটোস্ট্যান্ডের শ্রমিকরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাচনা বাজার বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল ভান্ডারি ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, জালাল উদ্দীন ফারুকী দলীয় প্রভাব ব্যবহার করে অটোস্ট্যান্ডের শ্রমিকদের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা চাঁদাবাজি বন্ধের দাবি জানান।

পথসভায় বক্তব্য দেন অটোস্ট্যান্ড শ্রমিকদের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ও স্বপন কুমার পালসহ অন্যরা।

তবে জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক
শাবির দুটি নতুন ভবনে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী