রাধারমণের প্রয়াণ তিথিতে ধামাইল প্রতিযোগিতা, অংশ নিল ২০ দল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুর

রাধারমণের প্রয়াণ তিথিতে ধামাইল প্রতিযোগিতা, অংশ নিল ২০ দল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৬ ১১:৫৯:১০ অপরাহ্ন

রাধারমণের প্রয়াণ তিথিতে  ধামাইল প্রতিযোগিতা, অংশ নিল ২০ দল

ছবি:সংগৃহীত


ধামাইল গানের সুরে সুরে স্মরণ করা হলো মরমী কবি ও ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তকে। তাঁর প্রয়াণ তিথি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিজ জন্মভূমি কেশবপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিভিন্ন এলাকার ২০টি ধামাইল দল অংশ নেয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধারমণ দত্তের সমাধি মন্দির প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাধারমণ স্মৃতি সংঘের উদ্যোগে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ধামাইল উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নিপা সূত্রধর ও তাঁর ধামাইল দলকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজক সংগঠন রাধারমণ স্মৃতি সংঘের উপদেষ্টা আশীষ কুমার দে, সভাপতি লিটন দাস, সাধারণ সম্পাদক সিপন দাস, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেব, নির্বাহী সদস্য গোবিন্দ দে, বাংলাদেশ ধামাইল উন্নয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুশাররফ হোসেন, সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, নির্বাহী সদস্য জুঁই দাস, বনিতা পুরকায়স্থ, তন্নি দাস ও ইতি রায় উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন।

দুপুরে প্রতিযোগিতা পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, ইউআরসি ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, রাধারমণ স্মৃতি সংঘের উপদেষ্টা আশীষ কুমার দেসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় বাসিন্দারা রাধারমণ দত্তের স্মৃতিবিজড়িত সমাধি মন্দির সংরক্ষণ ও যথাযথ রক্ষণাবেক্ষণের দাবি জানান।

তিন দিনব্যাপী স্মরণ মহোৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার অনুষ্ঠিত হবে পদাবলি কীর্তন। শনিবার দধিভান্ড ভঙ্গন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১