কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

যোগাযোগব্যবস্থা উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে: সিসিক প্রশাসক

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ১২:২৭:৩৭ পূর্বাহ্ন

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সড়কটি পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, নগরীর সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। জনসাধারণের চলাচলের সুবিধা, যানজট নিরসন এবং সড়কের ধারণক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে জনদুর্ভোগ কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করাকে গুরুত্ব দিতে হবে।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সিটি করপোরেশন সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্ততা বৃদ্ধি, সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নগরবাসীর যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিসিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চায়।

পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক