১৯ বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়ার জেল, ডেটোনেটর ও ফিউজ উদ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

১৯ বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়ার জেল, ডেটোনেটর ও ফিউজ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ০৪:৫৫:০৩ অপরাহ্ন

১৯ বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়ার জেল, ডেটোনেটর ও ফিউজ উদ্ধার

সংগৃহীত


নুনছড়া চা বাগান এলাকায় অভিযান, উদ্ধার ৪৮টি পাওয়ার জেল, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ; পালিয়ে গেছে জড়িতরা

সিলেট সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাওয়ার জেল, ডেটোনেটর ও ফিউজ উদ্ধার করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে কানাইঘাট উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪৮টি হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করা হয়। উদ্ধার করা পাওয়ার জেলের গায়ে ‘High Power Emulsion Explosives’ লেখা রয়েছে। এগুলো উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। ডেটোনেটর ও ফিউজ বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত হয়।

বিজিবির প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পারাপার এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নুনছড়া চা বাগানের দুর্গম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় জড়িত ব্যক্তিরা অন্ধকারের সুযোগ নিয়ে চা বাগানের গভীরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য অনুসন্ধান কার্যক্রম চলছে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক বিশেষ অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার ঘটনায় ১২০ জনকে প্রতিহত করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের রুট চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও সীমান্ত নজরদারি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ কার্যক্রমে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ