গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের কর্মীসভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের কর্মীসভা অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ০৮:২৬:৫৯ অপরাহ্ন

গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের কর্মীসভা অনুষ্ঠিত

সংগৃহিত


গোয়াইনঘাটে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর বেলা ২ টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি সাংবাদিক রোটারিয়ান এম এ রহিমের সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে সমুন্নত রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাসিম,প্রবাসী বিএনপি নেতা আহমদ আলী, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল জব্বার। বক্তারা বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা তুলে ধরতে হবে। এছাড়া সভায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকারের রাতারগুল সোহেল স্কয়ারে লুকিয়ে সভা করার বিষয়টি গুরুত্ব পায় এবং সঠিক তদন্তের মাধ্যমে এই সভায় জড়িতদের বাহির করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

কর্মীসভায় গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্যের মাধ্যমে বিভিন্ন দাবি উপস্থাপন করেন এবং সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভা শেষে সংগঠনের ঐক্য, সংহতি ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও সড়ক দুর্ঘটনায় নিহত মামুনুর রশিদ ও তারেক রহমানের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক