হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে পৃথক চারটি চো'রাচালানবিরোধী অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় ম'দ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ৫৫ বিজিবির আওতাধীন সীমান্তের আমু চা-বাগান, কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে চো'রাচালানের মাধ্যমে আনা ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় ম'দ জব্দ করা হয়।
জব্দ করা গরু ও ম'দের মোট আনুমানিক সিজারমূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চো'রাচালান ও মা'দকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/আরআর




