মাধবপুরে ১২৫ বোতল ইস্কফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ PM

মাধবপুরে ১২৫ বোতল ইস্কফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৯:১৬:২৭ PM

মাধবপুরে ১২৫ বোতল ইস্কফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে অভিযান চালিয়ে ১২৫ বোতল ইস্কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতিয়ার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দেবনগর গ্রামের আমিনুল ইসলাম সাগরের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ১২৫ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানে মাদকসহ আটক দুজন হলেন—দেবনগর গ্রামের আওয়াল মিয়ার ছেলে আমিনুল ইসলাম সাগর (৩০) এবং বহরা ইউনিয়নের কুলাইচাছড় গ্রামের আব্দুস ছমদের ছেলে ফারুক মিয়া (২০)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ