তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ PM

বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রীর মুক্তাদির

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৯:৪৩:৪৩ PM

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে

ছবি:সংগৃহীত


বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুবসমাজকে সঠিকভাবে গড়ে তোলা এবং তাদের ইতিবাচক চিন্তায় পরিচালিত করার অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা। তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে মাঠে মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, ক্রীড়া চর্চাও একজন তরুণকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিলেটের ক্রীড়াঙ্গন অতীতে অনেক জাতীয় মানের খেলোয়াড় তৈরি করেছে। বর্তমান সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পক্ষ থেকে মাঠের উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না। ক্রীড়া সংস্থাগুলোকে আরও সক্রিয় হয়ে প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মোস্তফা কামাল মওদুদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ আহমদ প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ