বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ PM

বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৯:১৭:০১ PM

বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫

সংগৃহিত


হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় অটোরিকশা ও ইজিবাইকের স্ট্যান্ডের দখল নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে এরই মধ্যে কয়েক দফা বাগবিতণ্ডা ও ঝগড়ার ঘটনাও ঘটে।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষ পরস্পরের দিকে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন আহত হন।

সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, স্ট্যান্ডের দখল নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ