ছবি:সংগৃহীত
দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চত্বর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি সৈয়দ জাবেদ, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




