ছবি:সংগৃহীত
সিলেটের নাট্যসংগঠন কথাকলি সিলেটের নতুন নাটক ‘কিংবদন্তির কথা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
নাটকটির রচনা করেছেন অপু শহীদ। নির্দেশনায় রয়েছেন ফয়েজ জহির।
কথাকলি সিলেট জানিয়েছে, নাট্যপ্রেমী দর্শকদের জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ‘কিংবদন্তির কথা’ দর্শকদের মধ্যে শিল্প ও সংস্কৃতির নতুন অনুভূতি সৃষ্টি করবে।
নাটকটি উপভোগ করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন কথাকলি সিলেটের সভাপতি নিলাঞ্জন দাস টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সুমন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




