ছবি:সংগৃহীত
সমাজ সংস্কার, মানবিক কল্যাণ ও সুনাগরিক গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠন করা সহজ হয়।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) মিলনায়তনে সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নজরুলসংগীত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও ইসলামী মূল্যবোধ চর্চার এ আয়োজন অত্যন্ত সময়োপযোগী।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সিসিকের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, নগরীর শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক যেকোনো ইতিবাচক উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। সমাজ পরিবর্তনের এ ধারাকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যক্ষ কবি কালাম আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, অ্যাডভোকেট আব
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




