ছবি:সংগৃহীত
সিলেট নগরের ১৯ নম্বর ওয়ার্ডের খাঁরপাড়া এলাকায় গোয়ালীছড়া দখলমুক্তকরণ, জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরের খাঁরপাড়া এলাকার মিতালী আবাসিক এলাকায় সড়ক ও ড্রেনের সংস্কারকাজ পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, এলাকার মানুষের ভোগান্তি কমাতে সড়ক ও ড্রেনের উন্নয়নসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে গোয়ালীছড়া দখলমুক্তকরণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি আশ্বাস দেন।
এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দাশ ও আব্দুল হাসিব উপস্থিত ছিলেন।
এ ছাড়া খাঁরপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. জামাল আহমদ, সহসভাপতি মো. শফিকুর রহমান ও সেনুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আলী হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সুমন, সিনিয়র সহসভাপতি (যুব) নাছির আহমদ, সাধারণ সম্পাদক (যুব) আরিফ আহমদ রিপন, যুগ্ম সম্পাদক (যুব) ফয়সল খান পিপলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




