ছবি:সংগৃহীত
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে মো. মিলাদ আহমেদকে সভাপতি, মো. আব্দুল কাদের সজিবকে সাধারণ সম্পাদক এবং শাহনূর আলম মাহিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এটি সংগঠনটির ১৪তম কার্যনির্বাহী কমিটি।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে এমসি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পঞ্চম ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩’-এর সমাপনী পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ১৩তম কমিটির সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদারের সমাপনী বক্তব্যের পর নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী এবং সহযোগী অধ্যাপক অঘ্রাতা সৌরভ ও সহযোগী অধ্যাপক মনিষা রাণী দাসের সুপারিশের ভিত্তিতে প্রস্তাবিত কমিটিতে অনুমোদন দেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
এক বছর মেয়াদি কমিটির অন্যান্য পদে রয়েছেন-সহসভাপতি চৌধুরী নাফিসা, সহসাধারণ সম্পাদক ইউসুফ আল আজাদ, সহসাংগঠনিক সম্পাদক শ্রতি ঘোষ, অর্থ সম্পাদক মার্জিয়া সুলতানা নাজিয়া, সহঅর্থ সম্পাদক বিউটি আক্তার সোমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পায়েল মিয়া, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমেদ জয়, আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক রুপা আক্তার, সহআবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক সাবিকুননাহার লুবনা, দপ্তর সম্পাদক মাহবুবা জান্নাত তাহা এবং সহদপ্তর সম্পাদক লাইলা মোবারাকা মুসাম্মা।
সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিজান শেখ, আহমেদ হাসান মান্না, ওমা দেব ও স্বর্ণা দাস। কার্যনির্বাহী সদস্যরা হলেন-প্রাপ্তি রানী দাস, শাস্তা রাণী দাস, ইয়াসিন তানহা, তাহসিন ও রিয়াজুল হক।
‘অখণ্ড পৃথিবী অসীম কবিতা’ স্লোগানকে ধারণ করে ২০১১ সালে মুরারিচাঁদ কবিতা পরিষদের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এর মধ্যে রয়েছে ‘৫২ প্রশ্নে ২১’ পুরস্কার কুইজ প্রতিযোগিতা, মুরারিচাঁদ কলেজ বইমেলা, ‘শরৎ কবিতা উৎসব’ এবং ক্যাম্পাসের সাহিত্যপত্র ‘ত্রৈমাসিক জাগরণ’ প্রকাশ। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, সাহিত্যবিষয়ক কর্মশালা, কবিতা ও আবৃত্তি অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে এমসি কলেজ ক্যাম্পাসে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




