গোয়াইনঘাটে দলীয় সমর্থন চেয়ে এম এ মতিনের মতবিনিময় সভা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ PM

গোয়াইনঘাটে দলীয় সমর্থন চেয়ে এম এ মতিনের মতবিনিময় সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৬:০৩:৪৩ PM

গোয়াইনঘাটে দলীয় সমর্থন চেয়ে এম এ মতিনের মতবিনিময় সভা

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন ও এলাকাবাসীর সমর্থন প্রত্যাশায় মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দশগাঁও নওয়াগাঁও উচ্চবিদ্যালয় কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় ইউনিয়নের মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ইউপি নির্বাচন, প্রার্থী বাছাই, এলাকার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তৃণমূলের কর্মী, মুরব্বি ও এলাকাবাসীর একাংশ এম এ মতিনের প্রার্থিতার প্রতি সমর্থন জানান এবং তাঁকে দলীয় সমর্থন দেওয়ার দাবি তোলেন।

সভায় বক্তারা বলেন, এম এ মতিনের অতীতের রাজনৈতিক ভূমিকা ও ত্যাগ বিবেচনায় আগামী ইউপি নির্বাচনে তাঁকে নন্দিরগাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলকাছ মিয়া, মতিউর রহমান, মজর আলী ও আং নুর, প্রবীণ ব্যক্তি লারু মিয়া ও ওয়াতির আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আফতাব আলী, উপজেলা বিএনপির সদস্য আমির উদ্দিন, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নজমুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাসিম চৌধুরী, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তাজুল ইসলাম, সিফত উল্লাহ ও ইউনুস আলী; সাধারণ সম্পাদক তেরা মিয়া, সাইফ উদ্দীন, হেলাল আহমদ, নেছার আহমদ, ময়বুর রহমান, গেদু মিয়া, আব্দুল কাদির, বাবুল মিয়া, বশির আহমদ, কামাল উদ্দীন, মনফর আলী ও আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ