নির্বাচন বাতিল, সিলেট চেম্বার পেল নতুন প্রশাসক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ PM

নির্বাচন বাতিল, সিলেট চেম্বার পেল নতুন প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০১:১০:৫৫ PM

নির্বাচন বাতিল, সিলেট চেম্বার পেল নতুন প্রশাসক


সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচনের লক্ষ্যে ঘোষিত তফসিল বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে।

রোববার (২৭ সেপ্টেম্বর) চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পৃথক দুই আদেশের ভিত্তিতে ৫ নভেম্বর ২০২৬ নির্ধারিত নির্বাচন বাতিল করা হয়েছে এবং এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও হালনাগাদ কার্যক্রম শেষে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা প্রণয়ন করবেন। এসব প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে দুই দফা তফসিল ঘোষণা করা হলেও নানা কারণে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: