কয়লা-পাথর বাণিজ্য নিয়ে আলোচনায় ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ PM

কয়লা-পাথর বাণিজ্য নিয়ে আলোচনায় ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ১০:৫৮:৪৭ PM

কয়লা-পাথর বাণিজ্য নিয়ে আলোচনায় ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

ছবি:সংগৃহীত


কয়লা ও পাথর আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ এবং সীমান্ত বাণিজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে ভারতের রফতানিকারকদের সঙ্গে মতবিনিময় করতে ভারত গেছেন সিলেটের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দরের উদ্দেশে রওনা হয়।

প্রতিনিধি দলে রয়েছেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন শাহা, সাধারণ সম্পাদক আতিক হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, বরছড়া কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, তামাবিল ও পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. শাহপরাণ, সদস্যসচিব ইলিয়াস উদ্দিন লিপু, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহরব মিয়া এবং সদস্য ওমর ফারুক, মিছবাহুল আম্বিয়া, আব্দুল করিম রাসেল, মাফিজুল ইসলাম, ঈসমাইল হোসেন ও চাঁন খান প্রমুখ।

ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, ডাউকি স্থলবন্দর হলরুমে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় দুই দেশের সীমান্ত দিয়ে কয়লা ও পাথর আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ, কাস্টমস ও বন্দরের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এ ছাড়া সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ