শ্রীমঙ্গলে লেবু বাগানের আড়ালে বালু সিন্ডিকেট
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ AM

শ্রীমঙ্গলে লেবু বাগানের আড়ালে বালু সিন্ডিকেট

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৮/২০২৬ ১২:৫১:৩৬ PM

শ্রীমঙ্গলে লেবু বাগানের আড়ালে বালু সিন্ডিকেট


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবু বাগানের আড়ালে গড়ে ওঠা কথিত বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০০ ঘনফুট বালুভর্তি একটি ডায়ানা ট্রাকসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই ঘটনায় হেকিম মিয়াসহ কয়েকজনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার রাধানগর, ভুরভুরিয়া ছড়া ও আশিদ্রোণ ইউনিয়নের সাইটুলা এলাকার হেকিম মিয়ার লেবু বাগানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শ্রীমঙ্গল থানার পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় অনুসন্ধানে আশিদ্রোণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইটুলা এলাকায় হেকিম মিয়ার লেবু বাগানকে আড়াল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি বালু সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। ফলে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী তাৎক্ষণিক সাজা প্রদান সম্ভব হয়নি।

তবে ঘটনাস্থল তল্লাশি করে একটি বালুভর্তি ডায়ানা ট্রাক (ঢাকা মেট্রো-ড, ১২-৭১৮২) এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত হিসেবে সেগুলো জিম্মায় নেওয়া হয়।

এ ঘটনায় হেকিম মিয়া (৫৫) সহ কয়েকজনকে আসামি করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মূল অপরাধীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি একই দিনে রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকাতেও অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয় এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি
জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হ/ট্টগোল, তথ্যচিত্র ঘিরে এনসিপির প্র/তিবাদ ও ওয়া/কআউট
জগন্নাথপুরে অচলাবস্থায় পড়ে আছে কোটি টাকার কাঠামো
সিলেটে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ