বন্ধুত্বের মাধ্যমে শান্তির সেতু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ PM

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের ইউএন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে উদযাপন

বন্ধুত্বের মাধ্যমে শান্তির সেতু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৮:৩৯:৩৭ PM

বন্ধুত্বের মাধ্যমে শান্তির সেতু

ছবি:সংগৃহীত


সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন জোরদার এবং তরুণদের মধ্যে ঐক্যের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইউএন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ।

শুক্রবার (১৪ আগস্ট) সিলেট পিডিবি রেস্ট হাউসের হলরুমে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের আয়োজনে এবং স্পন্সর ক্লাবের নেতৃবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের নেতৃবৃন্দকে সৌন্দর্যবর্ধক গাছের চারা দিয়ে স্নিগ্ধ অভ্যর্থনা জানান ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের নেতৃবৃন্দ। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের আইএসও রহিমা খাতুন লুবনা। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীতের পর ইনার হুইল প্রার্থনা পরিচালনা করেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের ক্লাব করেসপন্ডেন্ট মাহফুজা আক্তার ডলি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুই ক্লাবের সদস্যরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। এ সময় ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের পক্ষ থেকে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জকে ‘টোকেন অব লাভ’ ক্রেস্ট এবং ক্লাবটির চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের চার্টার প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাকিলা ববির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইনার হুইল প্রটোকল ও রুলস নিয়ে আলোচনা করেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারি ফরিদা আক্তার চৌধুরী কুমকুম। ইনার হুইলের লক্ষ্য ও উদ্দেশ্য, ইউএন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে উদযাপনের তাৎপর্য এবং সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রওশনআরা আক্তার।

বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের মূল বার্তা হলো-বিভিন্ন দেশ, সংস্কৃতি, সমাজ ও মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক জোরদারের মাধ্যমে শান্তির সেতু তৈরি করা। বন্ধুত্ব কোনো সীমান্ত, ভাষা বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

তারা আরও বলেন, ইনার হুইল ক্লাবের কার্যক্রমের মাধ্যমে বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা আরও বিস্তৃত করে সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রওশনআরা আক্তার, ভাইস প্রেসিডেন্ট-১ নীহারিকা হেলেন খান, সেক্রেটারি ফরিদা আক্তার চৌধুরী কুমকুম, আইএসও নাজিরা আক্তার, ক্লাব করেসপন্ডেন্ট মাহফুজা আক্তার ডলি ও সদস্য দেলোয়ারা চৌধুরী।

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের পক্ষে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস, সম্মানিত সদস্য সেলিনা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-১ ইমরানা বেগম পিংকি, ভাইস প্রেসিডেন্ট-২ নিপা মনির, সেক্রেটারি শাকিলা ববি, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, ক্লাব করেসপন্ডেন্ট বুশরা নূর এবং সদস্য সুমি বেগম ও সৈয়দা হুমায়রা জাহান শম্পা।

আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ ও কেক কাটার মধ্য দিয়ে ইউএন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে উদযাপনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল