কুলাউড়ায় মা*দকের বি*রুদ্ধে এ*কাট্টা এলাকাবাসী
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

মাদক কারবারিদের হুঁশিয়ারি, তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান

কুলাউড়ায় মা*দকের বি*রুদ্ধে এ*কাট্টা এলাকাবাসী

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ১০:৫৯:৪৬ অপরাহ্ন

কুলাউড়ায় মা*দকের বি*রুদ্ধে এ*কাট্টা এলাকাবাসী

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘাগটিয়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জয়চণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে এবং স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক ইব্রাহীম আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, শিক্ষক জিয়াউর রহমান ও স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল বারী গিয়াস।

এছাড়া ঐক্যবদ্ধ এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোহিত, বিল্লাল হোসেন, আব্দুল কাদির, সোনা মিয়াসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক কোনো সাধারণ অপরাধ নয়; এটি তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসা ও সরবরাহ বন্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করা জরুরি। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মাদক কারবারিদের উদ্দেশে বক্তারা বলেন, অবিলম্বে অবৈধ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এরপরও কেউ মাদক কারবার চালিয়ে গেলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা