মাছ চাষে বদলে যেতে পারে অর্থনীতি: এমরান আহমদ চৌধুরী এমপি
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ AM

মাছ চাষে বদলে যেতে পারে অর্থনীতি: এমরান আহমদ চৌধুরী এমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৮:১৩:০০ PM

মাছ চাষে বদলে যেতে পারে  অর্থনীতি: এমরান আহমদ চৌধুরী এমপি

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সমন্বিত প্রচেষ্টায় এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এতে মৎস্য উৎপাদনে এ দুই উপজেলা আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।

রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষের প্রথম দিনে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনওর বাংলোর পুকুরঘাটে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম ওবায়দুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী।

বক্তারা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জলাশয়, হাওর-বিল ও অন্যান্য জলসম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মৎস্যচাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সরকারি সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: