সিলেট সী*মান্তে আড়াই কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ AM

জিরা, চা পাতা, শাড়ি, কম্বল, মদ ও কসমেটিকস উ*দ্ধার

সিলেট সী*মান্তে আড়াই কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৯:১৭:০৮ PM

সিলেট সী*মান্তে আড়াই কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ ও ১৬ আগস্ট দুই দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: