পরিচ্ছন্ন গোলাপগঞ্জ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমরান চৌধুরী এমপি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM

তরুণদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন গোলাপগঞ্জ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ১১:৪২:১২ PM

পরিচ্ছন্ন গোলাপগঞ্জ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমরান চৌধুরী এমপি

ছবি:সংগৃহীত


পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক গোলাপগঞ্জ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘পরিচ্ছন্ন গোলাপগঞ্জ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়; এটি আমাদের সবার দায়িত্ব। নাগরিকদের সচেতনতা ও তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগই পারে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য গোলাপগঞ্জ গড়ে তুলতে।’

রোববার গোলাপগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় ‘ক্লিন গোলাপগঞ্জ-গ্রীন গোলাপগঞ্জ’ কর্মসূচির দ্বিতীয় দিনের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির অংশ হিসেবে সড়কের দুই পাশে জমে থাকা আগাছা ও অপ্রয়োজনীয় বন-জঙ্গল পরিষ্কার করা হয়। এ সময় সংসদ সদস্য নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং তরুণদের উৎসাহিত করেন।

অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সামাজিক উদ্যোগগুলোকে আরও বিস্তৃত করতে দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্পৃক্ত করতে হবে। ‘ক্লিন গোলাপগঞ্জ-গ্রীন গোলাপগঞ্জ’-এর মতো উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালিত হলে পুরো গোলাপগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন জনপদে রূপ দেওয়া সম্ভব।

তিনি বলেন, ‘আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হই এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখি, তাহলে গোলাপগঞ্জকে একটি বাসযোগ্য ও নান্দনিক জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

সংসদ সদস্যের সরাসরি অংশগ্রহণে উচ্ছ্বসিত স্বেচ্ছাসেবীরা বলেন, জনপ্রতিনিধিরা যখন সাধারণ মানুষের সঙ্গে মাঠে নেমে সামাজিক কাজে অংশ নেন, তখন তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের আগ্রহ আরও বাড়ে।

দ্বিতীয় দিনের কর্মসূচিতে গোলাপগঞ্জ পৌরসভার সিএ ও সংগঠনের সদস্য দুলাল আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজসেবক ছাইফ খান, ৮ নম্বর ওয়ার্ডের কামাল আহমদ, হালিম আহমদ, তাজির আহমেদ, জীবার আহমদ ও রেহাদ আহমদ, ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ পরদেশী ও ছাদিকুর রহমান, দক্ষিণ ভাগ এলাকার মুরব্বি আবু তাহের (ছুরকা মিয়া), ব্যবসায়ী সাদিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে ‘ক্লিন গোলাপগঞ্জ-গ্রীন গোলাপগঞ্জ’কে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই তাদের লক্ষ্য। পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে সুন্দর ও বাসযোগ্য গোলাপগঞ্জ গড়ে তুলতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক