খুলনায় র‍্যাবের অ*ভিযানে শীর্ষ স ন্ত্রা সী মমিসহ ৪ জন গ্রে প্তা র
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

খুলনায় র‍্যাবের অ*ভিযানে শীর্ষ স ন্ত্রা সী মমিসহ ৪ জন গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৭:২৬:২৮ অপরাহ্ন

খুলনায় র‍্যাবের অ*ভিযানে শীর্ষ স ন্ত্রা সী মমিসহ ৪ জন গ্রে প্তা র

সংগৃহীত


খুলনা মহানগরীর তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. মেহেদী হাসান মমি ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল জাফর শেখের টিনশেডের ভাড়াটিয়া শিপর সরদারের ঘরে অভিযান চালায়। সেখান থেকে মেহেদী হাসান মমি (২৩), জামিল হোসেন (৩০), লিটন সরদার (৩৫) ও সুজয় রায়কে (২৫) গ্রেপ্তার করা হয়। তারা সবাই দৌলতপুর থানার পাবলা দত্তবাড়ি এলাকার বাসিন্দা।র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তার মমি ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বের মামলার তথ্যও যাচাই করা হয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

জৈন্তাবার্তা/ সুলতানা