দুমকি উপজেলা যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দুমকি উপজেলা যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০৮:৪৬:৩১ অপরাহ্ন

দুমকি উপজেলা যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সংগৃহীত


জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুইল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ছয় সদস্যের অংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. জহিদুল ইসলাম রুবেল।​কমিটির অপর সদস্যরা হলেন ​সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, ​সহসভাপতি মো. সাইদুর রহমান খান,​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল ও ​সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার।

জৈন্তাবার্তা/ সুলতানা