সিলেটে ৭৮ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

সিলেটে ৭৮ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৬:৩৯:১৩ AM

সিলেটে ৭৮ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ভিটামিন ‘এ’ ক্যাপসুল


জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নির্ধারিত বয়স সীমার সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহবান জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সারাদেশের ন্যায় সিলেট মহানগরীতেও আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন–২০২৩। রোববার (১৮ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৭৮ হাজার ১২৯ জন শিশুকে সিলেটের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জুন) নগরভবনের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ১৮ জুন মহানগরীতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন ৬–১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২–৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিসিকের ৪২ ওয়ার্ডে ১টি ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র, ৩২ ইপিআই নিয়মিত কেন্দ্র, ২০৮টি ইপিআই অস্থায়ী টিকাদান, ৮২টি ভিটামিন এ এর অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিসিকের এই কর্মসূচী বাস্তবায়নে ৮৪ জন সুপারভাইজার, ৬৯৬ জন স্বেচ্ছাসেবি ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন।

উল্লেখ, আগামী ১৮ জুন সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন–২০২৩। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র থেকে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


জৈন্তা বার্তা/ শাহিদ হাতিমী



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী