একদিনে বজ্রপাতে তিন জেলের মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ AM

গোয়াইনঘাট, ছাতক ও দোয়ারা

একদিনে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৬:৪৪:৪৪ AM

একদিনে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

ফাইল ফটো


সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। বজ্রাঘাতে নিহত তিন জেলে হলেন দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ঈসমাইল (৪২), গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে ফয়েজ আহমদ (১৮) এবং অপরজন ছাতক উপজেলার যুবক আমীর আলী।       

সকালে নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা বেলা এগারোটার দিকে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. হাসান আহমদ। তিনি জানান, বজ্রপাতের পর মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, সকালে মাছ ধরতে গেলে তাদের উপর বজ্রপাত হয়। বজ্রাঘাতে তাদের শরীরের পোড়া ক্ষতচিহ্ন আছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে বজ্রপাতে ফয়েজ আহমদ (১৮) যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মখলিছুর রহমানের ছেলে। দুই নং ওয়ার্ড সদস্য আলা উদ্দীন জানান, সকাল সাড়ে ৮ টায় লাকী গ্রামের মরাকান্দী হাওরে মাছ ধরতে গেলে সে বজ্রপাতের শিকার হয়। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


জৈন্তা বার্তা/ শাহিদ হাতিমী



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী