দেশের রাজনৈতিক পরিস্থিতি: দুই দিনে ৪৫ স্থানে আগুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

দেশের রাজনৈতিক পরিস্থিতি: দুই দিনে ৪৫ স্থানে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৯:২১:১৩ পূর্বাহ্ন

দেশের রাজনৈতিক পরিস্থিতি:  দুই দিনে ৪৫ স্থানে আগুন

ছবি: সংগৃহীত


চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ৪৫ স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এর মধ্যে শুধু ঢাকায় ২৭টি স্থানে আগুন দেওয়া ঘটনা ঘটেছে।

রোববার (২৯ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টা থেকে রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা সারা দেশে ৪৫টি স্থানে আগুন দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এসবের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ২৭টি আগুনের ঘটনা ঘটেছে। এছাড়া আজ সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে মোট ১৩টি আগুনের সংবাদ পাওয়া যায়। এর মধ্যে চারটি ঢাকা সিটি এলাকায় ঘটেছে।

শাহজাহান শিকদার জানান, উচ্ছৃঙ্খল জনতা আগুন দেওয়ার ঘটনার মধ্যে ৪১টি ঢাকা বিভাগে, একটি রাজশাহী বিভাগ, দুটি খুলনা বিভাগে, একটি রংপুর বিভাগে ঘটে এবং এসব অগ্নিকাণ্ডে ১৯টি বাস, তিনটি মাইক্রোবাস, তিনটি অ্যাম্বুলেন্স, একটি ট্রাক, সাতটি মোটরসাইকেল, তিনটি পিকআপ, একটি সিএনজি পুড়ে যায়। এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে।

উল্লেখ্য, শনিবার বিকেলে ঢাকা মহানগরীর শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নিনির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা। এসময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল