সিলেটে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের প্রতিবাদ সভা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM

সিলেটে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের প্রতিবাদ সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৩ ০৬:৫৭:২৮ AM

সিলেটে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের প্রতিবাদ সভা

প্রতিবাদ সভা


প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা ২ হাজার টাকা করার দাবিসহ ১১ দফা দাবি জানিয়েছেন সিলেটের সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ। এ দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মুখে ১১ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ও প্রতিবাদ সভা পালিত হয়।

সারা বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ১১ দফা দাবির স্বপক্ষে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এ উপলক্ষে জেলা প্রশাসক বরাবরে একটি দাবি নামা উপস্থাপন করা হয়।

উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান সভাপতি ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের সভাপতি আতাউর রহমান খান শামছু।

সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সাংগঠনিক সম্পাদক পল্লব সাহা’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী