সারাদেশে বিজিবি মোতায়েন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ AM

সারাদেশে বিজিবি মোতায়েন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০১:১৪:৩৩ AM

সারাদেশে বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত


বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধে নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবরোধের সময় দেশের সব মহাসড়কে টহল দেবে তারা। সোমবার (৩০ অক্টোবর) রাতেই তা শুরু করেছে বিজিবি।   সারাদেশে বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় অবরোধে চোরাগোপ্তা হামলার আশঙ্কা করা হচ্ছে। ফলে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মানুষের চলাচল বা পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে কাজ করবে তারা। সেই  সঙ্গে বিশৃঙ্খলা প্রতিরোধ করবে। গোয়েন্দা নজরদারিও চালাচ্ছে। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে।

গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা আতঙ্ক ছড়াতে না পারে সেজন্য কাজ করছে বিজিবি।আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার কোনো তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানাতে বলেছে তারা। মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

কুমিল্লা ও চাঁদপুরে আজ থেকেই বিজিবি মোতায়েন - 24 Live Newspaper - Bangla

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে দল দুটি। ওই দিন রাজধানীর কয়েকটি স্থান রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশ সদস্যসহ দুজন নিহত হন।

এই জেরে পরদিন গোটা দেশে হরতাল ডাকে বিএনপি-জামায়াত। তাতে  নাশকতা ও অন্য ঘটনায় মৃত্যু হয় তিনজনের। ফলে এবার সতর্কতা অবলম্বন করে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ: