ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট, উৎপত্তিস্থল গোলাপগঞ্জ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট, উৎপত্তিস্থল গোলাপগঞ্জ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ১২:৪২:৩২ অপরাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট, উৎপত্তিস্থল গোলাপগঞ্জ

প্রতীকী ছবি


হঠাৎ করেই দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এ সময় ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। সিলেট ছাড়াও মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আজ  বেলা ১০ টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।

এদিকে সকাল সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যে এ ভূমিকম্প যখন অনুভূত তখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্কদেখা দেয়। সবশেষ খরব পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল