৭৫৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

৭৫৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৬:১৩:৪৩ পূর্বাহ্ন

৭৫৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষা

৭৫৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শ্রীমঙ্গলে মেধা মুল্যায়ন পরীক্ষা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধা মুল্যায়ন পরীক্ষা ২০২৩। 

শনিবার (৪ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ মডেল টেকনিক্যাল স্কুলে প্রতি বছরের মতো “আমরা করব জয় ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত মেধা মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ৩০ নম্বরের পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। “আমরা করব জয় ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মডেল টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা এম মাহবুব আলম স্বপন জানান, আমরা প্রতি বছরের ন্যায় মেধা বিকাশের জন্য ক্ষুদে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের উপর মেধা মুল্যায়ন পরীক্ষা নিয়েছি। আগামী ৭ নভেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ও মেধাবীদের পুরস্কার প্রদান করা হবে। এবারের পরীক্ষায় ৪র্থ শ্রেণীর ৩৮০ ও ৫ম শ্রেণীর ৩৭৫ জন সহ মোট ৭৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। 

পরীক্ষা চলাকালীন সময়ে পর্যবেক্ষক হিসেবে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন উপজেলার আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, ইউপি সদস্য মো: আব্দুল আলী, কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একরামুল কবীর, দেওয়ান শামছুল ইসলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রহিমা বেগম, জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রুম্মন, ঝলক দত্ত, সমাজ সেবিকা ফাতেমা বেগম প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক