ঝটিকা মিছিল থেকে পেট্রোলবোমা নিক্ষেপ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ AM

ঝটিকা মিছিল থেকে পেট্রোলবোমা নিক্ষেপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ১২:১০:১৫ PM

ঝটিকা মিছিল থেকে পেট্রোলবোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত


বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল থেকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে ফেনীতে । এ সময় সড়কে আগুন জ্বলে উঠলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের জগন্নাথ বাড়ি মন্দিরের গলি থেকে ১৫ থেরে ২০ জন অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন। মিছিলটি ইসলামপুর রোডের মাথায় পৌঁছালে সড়কে একটি পেট্রোলবোমা ছুড়ে মারেন তারা। এ সময় একটি সিএনজি অটোরিকশার সামনে আগুন ধরে যায়। একপর্যায়ে যাত্রী ও চালক দ্রুত নেমে নিজেদের রক্ষা করেন। পরে স্থানীয়রা অটোরিকশাটি সরিয়ে নেন।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর